Headlines

সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

বলিউড অভিনেতা সেফ আলি খানের বাড়িতে ঢুকে হামলার ঘটনার পর এবার তাঁকে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে নাম উঠে আসা জীশান আখতারের নাম ব্যবহার করেই সেফকে এই হুমকি দেওয়া হয়েছে। অডিওর বারতায় থাকা কণ্ঠস্বরটি সত্যিই জীশানের নাকি তার নাম ভাঙিয়ে অন্য কেউ এই হুমকি দিয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। ২০২৪ সালের অক্টোবর মাসে বাবা সিদ্দিকি খুন হওয়ার পর থেকেই জীশান বেপাত্তা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সামনে আসা ওই অডিও ক্লিপটিতে জনৈক ব্যক্তির গলা শোনা গিয়েছে, যা জীশানের কণ্ঠস্বর বলেই দাবি করা হচ্ছে। সেই ক্লিপে ‘রোহিত গোদারা গ্যাং’-এর নাম করে অভিনেতা সেফ আলি খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই গ্যাংটির অপরাধের নেটওয়ার্ক গোটা ভারত জুড়েই ছড়িয়ে রয়েছে। অডিওর উৎস এবং এর পেছনে থাকা মূল অভিযুক্তদের চিহ্নিত করতে মুম্বই পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে বান্দ্রায় ছেলে জীশান সিদ্দিকির অফিসের বাইরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। ঘটনার পর প্রাথমিক তদন্তে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে এলেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা প্রকাশ করে জীশান। ভিডিওতে সে দাবি করে, সে বর্তমানে বিদেশে রয়েছে এবং বিশ্নোই গ্যাং নয়, বরং সে আসলে ‘রোহিত গোদারা গ্যাং’-এরই সদস্য। সেফ আলি খানের এই হুমকির তার যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

#SaifAliKhan #MumbaiPolice #BollywoodNews #BabaSiddique #SaifAliKhanThreat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *