অ্যামাজন ফ্রিডম সেল ২০২৬ শুরু হতে চলেছে আগামী ৭ অগাস্ট থেকে। প্রতি বছর স্বাধীনতা দিবসের আগে এই বিশেষ কেনাকাটার আসর বসেন ই-কমার্স জায়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায়। গ্রাহকরা এই সময়ে বিভিন্ন পণ্যের উপর আকর্ষনীয় মূল্যে কেনাকাটা করতে পারেন। ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের নানা জিনিস, সব কিছুতেই মিলবে বিশাল পরিমাণে মূল্যছাড়।
কবে থেকে শুরু হচ্ছে ফ্রিডম সেল
অ্যামাজন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই বিশেষ সেলের বিষয়ে ঘোষণা করা হয়েছে। আগামী ৭ অগাস্ট ২০২৬ থেকে এই মেগা সেল লাইভ হবে। ক্রেতারা যাতে সেরা অফারগুলি লুফে নিতে পারেন, তার জন্য একটি নির্দিষ্ট পেজও তৈরি করা হয়েছে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে।
ব্যাংক অফার ও অতিরিক্ত সুবিধা
এই ফ্রিডম সেলে কেনাকাটার সময় গ্রাহকরা পেমেন্টের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। বিশেষ করে এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করলে তাৎক্ষণিক ১০ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাকেরও সুবিধা থাকছে, যা ক্রেতাদের খরচ আরও কিছুটা কমাতে সাহায্য করবে।
স্মার্টফোনে বিশাল ক্যাশব্যাক ও ডিসকাউন্ট
বাজেট ফোন হোক কিংবা প্রিমিয়াম স্মার্টফোন, সব ধরনের ডিভাইসেই দুর্দান্ত ছাড় মিলবে এই সেলে। স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং ভিভোর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলি আরও সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। অধিক দামি ফোনগুলির ক্ষেত্রে সহজ কিস্তিতে ক্রয়ের সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ক্যাশব্যাকের সুবিধা দেওয়া হচ্ছে।
মোবাইল গ্যাজেট ও অন্যান্য সামগ্রী
শুধু স্মার্টফোন নয়, মোবাইল সংশ্লিষ্ট অন্যান্য আধুনিক গ্যাজেটেও রয়েছে বড় অফার। ইয়ারবাডস, নেকব্র্যান্ড, পাওয়ার ব্যাংক এবং মোবাইল চার্জারের মতো প্রয়োজনীয় জিনিসগুলি আসল দামের চেয়ে অনেক কম দামে ঘরে নিয়ে যাওয়া সম্ভব হবে।
গৃহস্থালীর সামগ্রী এবং ইলেকট্রনিক্স পণ্য
ঘরের আসবাবপত্র থেকে শুরু করে নানা প্রয়োজনীয় জিনিস এই সেলে অত্যন্ত কম খরচে পাওয়া যাবে। বিশেষ করে এয়ার কন্ডিশনার বা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং স্মার্ট টিভির মতো বড় ইলেকট্রনিক্স পণ্যের উপর থাকবে আকর্ষণীয় মূল্যছাড়। ৭ অগাস্ট সেল শুরুর আগে ক্রেতাদের নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে অ্যামাজনের স্পেশাল পেজে।