দুর্গাপূজা মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই কটি দিন আনন্দ উপভোগ করতে মানুষ মুখিয়ে থাকেন। তবে উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। তাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলুন জেনে নেওয়া যাক পুজোর কদিন কেমন থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্গাপূজার দিনগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যায়। পাহাড়ি অঞ্চল এবং সংলগ্ন সমতল এলাকায় বৃষ্টির কারণে পুজোর আনন্দ কিছুটা ব্যাহত হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তমী বা অষ্টমীর দিনে আকাশ কোথাও কোথাও মেঘলা থাকতে পারে। ফলে উত্তরবঙ্গবাসীর জন্য পূজার কেনাকাটা ও ঘোরার সময় ছাতা সঙ্গে রাখা জরুরি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আকাশ মাঝেমধ্যে মেঘলা থাকতে পারে। পুজো মণ্ডপে ঘোড়ার সময় হঠাৎ করে দু এক পসলা বৃষ্টির মুখোমুখি হতে পারেন দর্শনার্থীরা। বিশেষ করে নবমী বা দশমীর দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল হতে পারে।
ষষ্ঠী থেকে দশমী আবহাওয়ার বিশেষ বার্তা
মহাষষ্ঠীর দিন থেকেই রাজ্যে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। এই দিনে আকাশ কোথাও পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। মহাসপ্তমী ও মহা অষ্টমীর দিনে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দুপুরের পর বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বভাষ রয়েছে কিছু কিছু জেলায়। মহানবমী এবং বিজয়া দশমীতেও এই আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বৃষ্টির কোনো বড় পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।
পূজার দিনগুলিতে সতর্কতা
আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের ওপর ভিত্তি করে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মণ্ডপে ঘোরার সময় বা প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। হঠাৎ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত। সব মিলিয়ে, কিছুটা বৃষ্টি বা মেঘলা আকাশ থাকলেও বাঙালির শারদোৎসবে আনন্দ উদযাপনে কোনো ঘাটতি থাকবে না বলেই আশা করা যায়।