Headlines

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সিজেপি প্রধান অভিজিৎ দীপকের, সমর্থনের আশ্বাস

দিল্লির রামলীলা ময়দানে I.N.D.I.A শিবিরের মেগা সমাবেশের প্রাক্কালে রাজধানী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিয়ে বিরোধীদের চাপ বাড়নোর আবহে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। বৈঠকে বিরোধী শিবিরের আগামীকালের কর্মসূচির প্রতি নিজেদের সমর্থনের কথা জানান অভিজিৎ। অন্যদিকে, সিজেপি-র মতো তরুণ সামাজিক সংগঠনের দেশের জন্য করা বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন তৃণমূলনেত্রী।

বৈঠক শেষে যৌথ ভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অল্পবয়সি যুবসমাজই এই আন্দোলনের সূচনা করেছে এবং তাদের নিয়ে তিনি গর্বিত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপি এবং এসআইআর (SIR) ইস্যুতে তৃণমূল কংগ্রেস প্রথম সরব হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন। অভিজিৎ, সৌরভ ও রাঙ্কাদের এই তরুণ আন্দোলনকে সাধুবাদ জানিয়ে মমতা বলেন, তিনি সিজেপি-কে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এই Gen Z আন্দোলনের পাশে থাকা নৈতিক কর্তব্য জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে যুবসমাজ, শ্রমিক ও কৃষকরা দেশের স্বার্থে এভাবেই এগিয়ে আসবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিজিৎ দীপক জানান, যন্তর মন্তরে আন্দোলন থেকে শুরু করে সৌরভ ও আশুতোষকে বেআইনি গ্রেফতারের সময়ও তৃণমূল প্রধান যুবদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি জানান, ভোটচুরির বিরুদ্ধে আগামীকাল বিরোধীদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে তাদের পূর্ণ নৈতিক সমর্থন রয়েছে। তবে সিজেপি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করে যাবে এবং দেশের স্বার্থে ভোটচুরির বিরুদ্ধে লড়াই করা যে কোনও সংগঠনের পাশে তারা দাঁড়াতে প্রস্তুত।

#MamataBanerjee #AbhijeetDipke #INDIABloc #CJP #DelhiRally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *