Headlines

মিশরে দুটি ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত একাধিক বগি, নিহত অন্তত ৪ ও আহত ৮৮

মিশরের গিজা প্রদেশে একই রেলপথে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। কায়রোর প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে একটি ট্রেনের পেছনে অন্য একটি ট্রেন সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৮৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রক এবং স্টেট রেলওয়ে অথরিটির সূত্রে জানা গিয়েছে, একটি যাত্রীবাহী ট্রেন গিজা থেকে ফায়ৌমের দিকে যাচ্ছিল এবং অন্য ট্রেনটি কায়রো থেকে আসওয়ানের দিকে আসছিল। হঠাতই প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির পেছনে ধাক্কা মারায় দুটি ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রুটে রেল পরিষেবা ব্যাহত হয়।

দুর্ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে খবর পাঠানো হয় রেল দফতরে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। লাইন থেকে দুর্ঘটনাকবলিত বগিগুলি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পরিষ্কার করে ট্রেন চলাচলের উপযোগী করতে বেশ কিছুটা সময় লাগবে। ঠিক কতক্ষণে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি পুনরায় শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো সম্ভব হয়নি।

মিশরের প্রেসিডেন্ট জানিয়েছেন, এই রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে যদি কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ মেলে, তবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে একই লাইনে কীভাবে দুটি ট্রেন চলে এলো এবং কী কারণে এই পিছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটল, তার নিশ্চিত কোনো কারণ এখনও স্পষ্ট নয়। সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

#EgyptTrainAccident #TrainCollision #EgyptNews #RailwayAccident #WorldNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *