Headlines

পুলিশকে হুমকির অভিযোগ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠাল পুলিশ

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছাল পুলিশ। গত ৩১ অক্টোবর কলকাতার গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর নামে এফআইআর রুজু হয়। অভিযোগে বলা হয়েছিল, ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর বক্তব্যে পুলিশকে হুমকি দিয়েছেন। এই এফআইআর-এর ভিত্তিতে পুলিশ অভিষেকের বাড়িতে গিয়ে একটি নোটিস ধরিয়েছে এবং আগামী ২০ নভেম্বর দুপুর ১টার সময় তাঁকে গিরিশ পার্ক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারের পর পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, দু'-চারটে পুলিশ অফিসার শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে চলছেন এবং তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এমন অফিসারদের নাম চিহ্নিত করে রাখা হচ্ছে এবং আগামী দিনে সরকার তাঁদের রেয়াত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর পাশাপাশি, চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা তুলে ধরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে বারুইপুর থেকে পাল্টা হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। বড় চোর ধরা পড়বে বলে তিনি মন্তব্য করেন এবং সকলকে ধৈর্য রাখার পরামর্শ দেন। অন্যদিকে, পরিবহণমন্ত্রী অর্জুন সিং চন্দ্রনাথ রথের খুনের ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দেন। এই টানাপোড়েনের মধ্যেই গত মাসের বক্তব্যের জেরে এবার অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে নোটিস ধরাল গিরিশ পার্ক থানার পুলিশ।

#AbhishekBanerjee #KolkataPolice #TMC #WestBengalPolitics #GirishPark

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *