বাংলাদেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতিতে টানাপোড়েন ক্রমশ বাড়ছে এবং এই সংকট থেকে বের হওয়ার উপায় খুঁজছে সব পক্ষ। শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো তৃতীয় দেশ যদি তাঁকে বাংলাদেশে যাওয়ার সুযোগ করে দেয়, তবে তিনি যেকোনো শর্ত মানতে প্রস্তুত রয়েছেন। তাঁর এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানান সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।
তবে তৃতীয় কোনো দেশ হয়ে বাংলাদেশে পৌঁছানোর ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পাসপোর্ট সংক্রান্ত বিষয়। কারণ অন্য কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরতে হলেও বৈধ পাসপোর্টের প্রয়োজন হবে। এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ প্রশাসন কি শেখ হাসিনাকে পুনরায় পাসপোর্ট ইস্যু করার ঝুঁকি নেবে—সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। পাসপোর্ট প্রদান করা না হলে তাঁর দেশে ফেরার প্রক্রিয়াটি বাস্তবে কতটা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছিলেন। কিন্তু নভেম্বরের শুরু থেকেই রাজনৈতিক সংঘর্ষের কারণে বাংলাদেশ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। টানা ৮ থেকে ১০ দিন ধরে সেখানে নিয়মিত রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। দেশের এই টানা অস্থিরতা ও সংঘর্ষের আবহেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা জোরালো হচ্ছে।
#SheikhHasina #Bangladesh #BangladeshPolitics #Dhaka #SouthAsia