‘অত্যধিক কঠোর’: মৃত্যুদণ্ডের বিধান নিয়ে কেন্দ্রের আপত্তি, রাজ্যপাল ফিরিয়ে দিলেন ‘অপরাজিতা বিল’
পশ্চিমবঙ্গ সরকারের বহুল আলোচিত ‘অপরাজিতা বিল’ নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল রাজ্য রাজনীতিতে। নারীর বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কঠোর আইন হিসেবে পরিচিত এই বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হলেও রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস সেটি স্বাক্ষর না করে ফিরিয়ে দিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মৃত্যুদণ্ডের বিধানটি “অত্যধিক কঠোর” এবং কেন্দ্রের আপত্তির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।…
