জুলাই থেকে ট্রেন ভাড়া বাড়ছে: এসি ও এক্সপ্রেসে বেশি খরচ
২০২৫ সালের ১ জুলাই থেকে ভারতীয় রেলওয়ে ট্রেন ভাড়ায় সামান্য পরিবর্তন আনতে চলেছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, এসি ও মেল/এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য ভাড়া বাড়বে, যদিও স্থানীয় ট্রেন ও মাসিক পাসধারীদের জন্য কোনও পরিবর্তন থাকছে না। কোন ভাড়ায় কতটা পরিবর্তন? উদাহরণস্বরূপ, ১,০০০ কিমি দূরত্বের যাত্রায় এসি শ্রেণিতে যাত্রীদের অতিরিক্ত ₹২০ এবং নন-এসি মেল/এক্সপ্রেসে ₹১০ বেশি…
