ত্রিপুরায় কোনো পঞ্চায়েত গ্রেড-D নয়, ৪২টি পঞ্চায়েত পেল গ্রেড-A: মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরার গ্রামীণ প্রশাসনে এক নতুন মাইলফলক ছুঁল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ঘোষণা করেছেন, রাজ্যের কোনো পঞ্চায়েতই গ্রেড-D-তে পড়েনি, বরং ৪২টি পঞ্চায়েত গ্রেড-A অর্জন করেছে। এই তথ্য সম্প্রতি আগরতলায় আয়োজিত এক প্রশাসনিক পর্যালোচনা সভায় প্রকাশিত হয়, যেখানে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থা এখন স্বচ্ছতা, দক্ষতা ও জনমুখী পরিষেবায় দেশের মধ্যে অন্যতম।” এই গ্রেডিং পদ্ধতি…
