২০২৬ বিধানসভা ভোটে বিজেপি ৫০-র নিচে থামবে: ভবিষ্যদ্বাণী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ চরমে। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আসন্ন নির্বাচনে বিজেপি ৫০টি আসনও পাবে না। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় এক জনসভায় তিনি বলেন, “২০২১-এ বিজেপি কোনওভাবে ৭৭টি আসন পেয়েছিল। ২০২৬-এ তারা ৫০-র গণ্ডিও পার করতে পারবে না। আমি সাধারণত ভবিষ্যদ্বাণী করি না, কিন্তু…