স্কুল লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই, বিজেপির তীব্র সমালোচনা
পশ্চিমবঙ্গের স্কুল লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১৯টি বই অন্তর্ভুক্ত করার সরকারি নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের শিক্ষা দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের ২,০২৬টি সরকারি ও সরকার-পোষিত স্কুলে এই বইগুলি সংগ্রহে রাখতে হবে, যা ₹২০.২৬ কোটি টাকার লাইব্রেরি উন্নয়ন প্রকল্পের অংশ। কী রয়েছে নির্দেশিকায়? জেলা বিদ্যালয় পরিদর্শকদের পাঠানো তালিকায় প্রায়…