ত্রিপুরায় বিদ্যুৎ পরিকাঠামোতে ₹১,৮০০ কোটি টাকার উন্নয়ন, আসছে লাইভ-লাইন মেরামতের অত্যাধুনিক প্রযুক্তি
ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ₹১,৮০০.২৮ কোটি টাকার প্রকল্পে রাজ্যজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ চলছে, যার মাধ্যমে রাজ্যের গ্রামীণ ও শহরাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা হবে। ⚡ NERPSIP প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়ন এই প্রকল্পটি NER Power System Improvement Project (NERPSIP)-এর অংশ, যা ভারত সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে…