বিদ্যুৎমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে ১৪ জুলাই রাজ্যজুড়ে তীব্র আন্দোলনের ডাক ত্রিপুরা কংগ্রেসের
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যজুড়ে বিদ্যুৎমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি রুখতে ১৪ জুলাই থেকে আন্দোলনের ডাক দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা শুক্রবার আগরতলায় এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, “ত্রিপুরা সরকার মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাচ্ছে। বিদ্যুৎ, পানীয় জল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভেঙে…
