মেঘালয়কে ‘অসুরক্ষিত’ বলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মার্কিন দূতাবাসে তুলে ধরবেন তথ্য-পরিসংখ্যান
মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভ্রমণ পরামর্শে মেঘালয় ও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যকে সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে যুক্ত করে ‘অসুরক্ষিত’ হিসেবে চিহ্নিত করায় তীব্র আপত্তি জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনি জানিয়েছেন, এই পরামর্শ “সম্পূর্ণ ভুল” এবং তিনি শীঘ্রই মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরবেন। মুখ্যমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া শিলংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে…
