ত্রিপুরায় সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন কংগ্রেসের
ত্রিপুরায় সংঘর্ষবিরতি (Ceasefire) ঘোষণা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কড়া প্রশ্ন তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলীয় নেতারা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে এবং এর ফলে রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়তে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, “ত্রিপুরার মানুষের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ের পর এমন একটি সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।…
