বঙ্গভবনে শুভেন্দু-ঋতব্রত সাক্ষাৎ: সৌজন্য বিনিময় না কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?
নয়াদিল্লির বঙ্গভবনে মঙ্গলবার এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল রাজনৈতিক মহল, যেখানে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ সাক্ষাৎ ঘটল শুভেন্দু অধিকারীর। বিজেপির সদর দফতর থেকে সরাসরি বঙ্গভবনে পৌঁছানোর পর সেখানে পূর্ব নির্ধারিত প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়কের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে…