Headlines

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা ট্রাম্পের, বন্ধ হচ্ছে ৪ বিলিয়ন ডলারের সাহায্য

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল। ভোটগণনা শুরু হতেই ডেমোক্র্যাটদের পাল্লা ভারী হতে দেখা যাচ্ছে এবং জর্জিয়া ও ভার্জিনিয়ায় ইতিমধ্যে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ভেঙে পড়ার এই আবহেই ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে শোরগোল তৈরি হয়েছে। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে ট্রাম্পের কমে যাওয়া গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি রসিকতার ছলে বলেন, আমেরিকায় মানুষ তাঁকে নিয়ে হতোদ্যম হয়ে পড়লে তিনি ইজ়রায়েল চলে যাবেন এবং সেখানকার প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও দাবি করেন, ইজ়রায়েলে তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৯৯ শতাংশ।

একই অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান যে ইজ়রায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি বিশেষ চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী চলতি বছরের শেষ থেকেই ইজ়রায়েলকে আমেরিকার পক্ষ থেকে আর অর্থসাহায্য দেওয়া হবে না। এত দিন ইজ়রায়েলকে প্রতি বছর যে ৪ বিলিয়ন ডলার দেওয়া হতো, তা বন্ধ হয়ে যাবে। ট্রাম্প দাবি করেন, ইজ়রায়েলের আর এই সাহায্যের প্রয়োজন নেই। রিপাবলিকানদের সমালোচনা করতে এই অর্থসাহায্যকে ডেমোক্র্যাট এবং বামপন্থীরা হাতিয়ার করছে বলে তিনি অভিযোগ করেন।

ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত এবং ইজ়রায়েলকে আর্থিক সাহায্য দেওয়া নিয়ে আমেরিকায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। সেই প্রেক্ষাপটেই তিনি অর্থসাহায্য বন্ধের কথা নিশ্চিত করেন। ট্রাম্প জানান, নেতানিয়াহু এবং তাঁর মধ্যে চুক্তি হয়েছিল যে আমেরিকা ইজ়রায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দেবে। তবে কয়েক মাস আগেই ঠিক হয় যে এই বছরের শেষেই টাকা দেওয়া বন্ধ করা হবে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, পরবর্তীতে খুব প্রয়োজন পড়লে আমেরিকা পুনরায় সহায়তা করবে।

#DonaldTrump #Israel #USPolitics #BenjaminNetanyahu #USMidterms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *