যাত্রীসমেত বিমান হাইজ্যাকের চেষ্টা ও ককপিটে হামলার ঘটনার পর আপাতত ইজ়রায়েলে বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে FlyDubai। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইজ়রায়েলের তেল আভিভগামী Boeing FZ 1073 বিমানে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওড়ার সময় বিমানটি হাইজ্যাক হয়েছে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলসে সঙ্কেত পৌঁছায়। পরে জানা যায়, এক পাইলট যাত্রীভর্তি বিমান নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিল। তাকে বাধা দিতে গিয়ে ভারতীয় পাইলট স্মিত মচ্ছার আক্রান্ত ও আহত হন। এই সার্বিক পরিস্থিতির পর নিরাপত্তার স্বার্থে ইজ়রায়েলে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
সংস্থার চিফ এগজিকিউটিব অফিসার গাইথ আল গাইথ এক বিবৃতিতে জানিয়েছেন যে, বিমানে থাকা ১৭২ জন যাত্রী এবং বিমানকর্মীরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। আক্রান্ত ক্যাপ্টেন চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তাঁকে সংযুক্ত আরব আমিরশাহিতে ফিরিয়ে আনা হয়েছে। তিনি কঠিন সময়ে সাহসিকতা দেখানো বিমানকর্মী, যাত্রী এবং উদ্ধারকার্যে সহায়তার জন্য সৌদি কর্তৃপক্ষকে তাঁদের দক্ষতা ও পেশাদারিত্বের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের অনুরোধে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইজ়রায়েলে এই সংস্থাটির বিমান পরিষেবা বন্ধ থাকবে। গোটা ঘটনার নেপথ্যে কোনো নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ইজ়রায়েলের দাবি অনুযায়ী ঘটনায় নাশকতার ইঙ্গিত রয়েছে এবং সংযুক্ত আরব আমিরশাহিও সব দিক খতিয়ে দেখছে। সংস্থা জানিয়েছে, তদন্তের রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হওয়া যাবে ককপিটে ঠিক কী ঘটেছিল।
#FlyDubai #Israel #AviationNews #Boeing #FlightSafety