আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা মডেল অনুসরণ করে ইরানের তেলসম্পদ দখলের হুমকি দিয়েছেন। শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। গত দুই রাতে ইরানে বোমাবর্ষণ করেছে আমেরিকা এবং আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘ইরানে হামলা চালিয়ে যাবে আমেরিকা, কারণ তাদের নৌবাহিনী, বায়ুসেনা, রেডার, প্রতিরক্ষা ব্যবস্থা সবই ভেঙে পড়েছে।’
ট্রাম্প ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘একটা সময় পর, অদূর ভবিষ্যতে খার্গ দ্বীপ এবং অন্যান্য তৈল পরিকাঠামো দখল করব আমরা। ওদের তেল ও গ্যাসের বাজার পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, ঠিক ভেনিজুয়েলার মতোই। এতে ভেনিজুয়েলা এবং আমেরিকা, দু’পক্ষই লাভবান হয়েছে।’
আন্তর্জাতিক মহল ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ, চলতি বছরের শুরুতে আমেরিকা ভেনিজুয়েলায় সামরিক পদক্ষেপ করে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছিল এবং বর্তমানে ভেনিজুয়েলার তেলের উপর তাদেরই কর্তৃত্ব রয়েছে।
শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,