চলতি দুর্গাপুজোর আবহাওয়ায় এসেছে বড় পরিবর্তন। সপ্তমীর দিন হঠাৎ বৃষ্টির কারণে পুজোপরিক্রমায় কিছুটা বিঘ্ন ঘটলেও অষ্টমীতেই আবহাওয়া স্বাভাবিক হয়ে আসে এবং মানুষের মাঝে স্বস্তি ফেরে। অষ্টমীর পর নবমীতেও বজায় ছিল রোদ ঝলমলে মনোরম আকাশ। ফলে পুজোর দিনগুলিতে আবহাওয়ার কারণে উৎসবের আনন্দ মাটি হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গিয়েছে।
নবমীর পরিষ্কার আকাশের পর এখন সবার নজর রয়েছে দশমীর আবহাওয়া পরিস্থিতির ওপর। দশমীর অন্যতম প্রধান আকর্ষন সিঁদুর খেলা এবং প্রতিমা ভাসানের সময় নতুন করে কোনো বৃষ্টির ভ্রূকুটি রয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। উৎসবের এই শেষলগ্নে আবহাওয়া অনুকূল থাকবে কি না, সে বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে রয়েছে।
দুর্গাপুজোর পরপরই উদযাপিত হতে চলেছে কোজাগরী লক্ষ্মীপুজো। সেই বিশেষ দিনটিতে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এবং লক্ষ্মীপুজো বৃষ্টিতে ভাসবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে লেটেস্ট আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে বড় চমক। এই আপডেটের মাধ্যমে আসন্ন উৎসবের দিনগুলিতে বাংলার আবহাওয়ার স্পষ্ট চিত্র ফুটে উঠেছে।
#WeatherUpdate #DurgaPujaWeather #LakshmiPuja #BengalWeather #KolkataRain