সামরিক ক্ষমতার প্রদর্শনে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ব্রহ্মস মিসাইলের শক্তি ও প্রযুক্তিগত দক্ষতা দেখেছিল গোটা বিশ্ব। প্রতিরক্ষাক্ষেত্রে ব্রহ্মসকে ট্র্যাকিং করা যেমন অত্যন্ত কঠিন, তেমনই একে মাঝপথে থামানোও যেকোনো সামরিক ব্যবস্থার পক্ষে সহজ কম্ম নয়। ব্রহ্মসের এই সাফল্যের পর এবার প্রতিরক্ষা প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে কাজ শুরু হয়েছে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে জিপিএস-হীন মিসাইল প্রযুক্তির ওপর কাজ চলছে। এই বিশেষ যৌথ মিশনটির নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট কৃষলেনা’, যা প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন আলোচনার সৃষ্টি করেছে।
বর্তমান যুগে নিখুঁত বা প্রিসিশন অ্যাটাক পরিচালনার জন্য বেশিরভাগ মিসাইলেই জিপিএস ব্যবস্থার ওপর নির্ভর করা হয়। তবে ‘কৃষলেনা’ প্রকল্পের আওতায় তৈরি হতে চলা মিসাইলটিতে কোনো ধরনের জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হবে না। জিপিএস ছাড়া একটি মিসাইল কীভাবে শত্রুর মূল আঘাত হানবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। জিপিএস ব্যবস্থা না থাকার ফলে শত্রুপক্ষের রাডার বা ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই মিসাইলটির গতিবিধি সনাক্ত করা বা থামানো কার্যত অসম্ভব হয়ে উঠবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জিপিএস-হীন হওয়ার কারণে কৃষলেনা মিসাইলটি প্রতিপক্ষের নজরদারির সম্পূর্ণ বাইরে থাকবে এবং কারও ধরাছোঁয়ার মধ্যেই আসবে না। যেখানে আধুনিক প্রিসিশন অ্যাটাকের যুগে জিপিএস অপরিহার্য বলে মনে করা হয়, সেখানে জিপিএস ছাড়াই কীভাবে লক্ষ্যবস্তুতে নিখুঁত আক্রমণ চালানো সম্ভব হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে। ভারত ও রাশিয়ার এই যৌথ ‘মিশন’ কত দূর এগিয়েছে এবং জিপিএস-হীন আক্রমণের এই প্রযুক্তি ভবিষ্যতের সামরিক সমীকরণকে কীভাবে বদলে দেবে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।
#IndiaRussia #ProjectKrishlena #BrahMos #MissileTechnology #DefenseNews