বর্তমান সময়ে ওয়ারলেস ইয়ারফোন কেবল গান শোনার মাধ্যমেই সীমাবদ্ধ নেই। ল্যাপটপ বা ফোনে কথা বলা, ভিডিও দেখা কিংবা গেমিংয়ের মতো নানা কাজে টিডব্লিউএস ইয়ারবাড ব্যবহার করা হচ্ছে। তাই নতুন কোনো ইয়ারবাড কেনার পূর্বে নয়েজ ক্যান্সেলেশন, ব্যাটারি ব্যাকআপ, মাইক্রোফোনের মান এবং কানেক্টিভিটি ফিচারগুলো যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বাজারে চারটি ভিন্ন মডেলের ইয়ারবাড এসেছে।
বোট নির্ভানা জেনিথ প্রো
যারা উন্নত অডিও কোয়ালিটি এবং চমৎকার এএনসি চান, তাদের জন্য এই মডেলে রয়েছে ৫০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এছাড়া এতে হাই-রেস অডিও এবং স্প্যাশিয়াল অডিওর সুবিধা রয়েছে। ব্যাটারি ব্যাকআপ হিসেবে প্রায় ৮০ ঘণ্টা পর্যন্ত সেবা পাওয়া সম্ভব। মাত্র দশ মিনিট চার্জ দিয়ে প্রায় আড়াই শ মিনিট পর্যন্ত প্লেব্যাক নিশ্চিত করা যায়। কলের গুণগত মান উন্নত করতে এতে ছয়টি মাইক্রোফোন এবং এআই-ইএনএক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১২ মিলিমিটার ড্রাইভারের এই ইয়ারবাডের দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার একানব্বই টাকা এবং এটি নির্দিষ্ট অনলাইন মাধ্যমে পাওয়া যায়।
বোট এয়ারডোপস প্রাইম ৮০০ডি
এই মডেলটিতে ডলবি অডিও এবং এগারো মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার যুক্ত করা হয়েছে। এর সার্বিক ব্যাটারি ব্যাকআপ প্রায় পয়তাল্লিশ ঘণ্টা পর্যন্ত। যোগাযোগের সুবিধার জন্য এতে রয়েছে চারটি মাইক্রোফোন এবং এআই-ইএনএক্স প্রযুক্তি। এর অন্যতম বড় আকর্ষণ হলো মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি। অর্থাৎ একই সময়ে দুটি আলাদা ডিভাইসের সাথে এটি সংযুক্ত রাখা সম্ভব। যারা ল্যাপটপ এবং ফোন একসাথে ব্যবহার করেন, তাদের জন্য এই বৈশিষ্ট্যটি বেশ কাজে দেবে। এই ডিভাইসটির মূল্য এক হাজার নয়শ নিরানব্বই টাকা।
বোট এয়ারডোপস প্রাইম ৭০১ এএনসি
প্রাইম ৭০১ এএনসি মডেলে রয়েছে ছেচল্লিশ ডেসিবেল হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন এবং পঞ্চাশ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক ক্ষমতা। দ্রুত চার্জ দেওয়ার ব্যবস্থাও রয়েছে এই ডিভাইসে। এছাড়াও ২৪-বিট স্প্যাশিয়াল অডিও এবং মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি তো থাকছেই। ক্রিস্ট এআই এবং গুগল জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা সুবিধা এই ইয়ারবাডটিকে আলাদা করেছে। পঁচিশটি ভাষায় মুখোমুখি অনুবাদ এবং ভয়েস কমান্ডের মতো আধুনিক সুবিধা পাওয়া যাবে এতে। এই মডেলটির দাম দুই হাজার পাঁচশ নিরানব্বই টাকা।
বোট এয়ারডোপস প্লাস ২২২
কম খরচে বেশি ব্যাটারি ব্যাকআপের খোঁজ করলে এই মডেলটি উপযুক্ত হতে পারে। এতে প্রায় ষাট ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ এবং তেরো মিলিমিটার ড্রাইভার দেওয়া হয়েছে। মিউজিক শোনার সময় স্প্যাশিয়াল অডিওর অভিজ্ঞতা মিলবে। বিশেষ অ্যাপের মাধ্যমে টাচ কন্ট্রোল এবং ফার্মওয়্যার আপডেট করা সম্ভব। গেমিংয়ের সময় সুবিধার্থে এতে রয়েছে লো ল্যাটেন্সি মোড। গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরির মতো ভয়েস সহায়ক ব্যবহারের সুযোগও রয়েছে। এই সাশ্রয়ী ইয়ারবাডের দাম এক হাজার ৯৯ টাকা।
কোন ইয়ারবাডটি আপনার জন্য উপযুক্ত
চারটি মডেলের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ায় গ্রাহকদের পছন্দও আলাদা হতে পারে। যারা মিউজিক পছন্দ করেন তারা স্প্যাশিয়াল অডিও বা এএনসি ফিচারটিকে প্রাধান্য দিতে পারেন। অন্যদিকে যারা দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন, তারা মাইক্রোফোনের গুণমান যাচাই করতে পারেন। একাধিক ডিভাইস ব্যবহারের জন্য মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি এবং গেমারদের জন্য লো ল্যাটেন্সি মোড অত্যন্ত কার্যকরী হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে নিজের দৈনন্দিন ব্যবহারের ধরন বিবেচনা করা উচিত।