বারুইপুর কাণ্ডে কড়া বার্তা ডিজির, পুলিশের ভূমিকাও তদন্তের আওতায়; ঘটনাস্থল ঘুরে দেখে দ্রুত চার্জশিটের আশ্বাস
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীর ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই তদন্তের গতি, স্থানীয় পুলিশের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই আবহেই ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তিনি তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন, ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্পষ্ট…