মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরজুড়ে ‘নো পার্কিং’ অভিযান, গঙ্গার ঘাট সংস্কারে জোর
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর মঙ্গলবার রাত থেকে শহরের বিভিন্ন রাস্তায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। বিশেষ করে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) কাছে হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) এবং সংলগ্ন শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে (Shambhunath Pandit Street) অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে এলাকার যান চলাচল…